ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ১০:০৭ এএম

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ।

আজ  সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন 

ফল দেখার নিয়ম : 

ওয়েবসাইটে ফল দেখার নিয়ম : শিক্ষা বোর্ডের ফলাফল দেখার ওয়েবসাইটে প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর ২০২৬ নির্বাচন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, রোল নম্বর ও নিবন্ধন নম্বর দিতে হবে। ক্যাপচা পূরণ করে Submit করলে ফলাফল দেখা যাবে।

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন

এসএমএসে ফল দেখার নিয়ম: এসএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে পারবেন।

উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য প্রিরেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল প্রকাশের পর প্রিরেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল পাঠানো হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে পানশী নৌকাবাইচ

রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজে ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

অর্থের জন্য কারো পড়াশোনা হবে না বর্তমান সরকার সেটা বিশ্বাস করে না মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

নওগাঁর মান্দায় বৃদ্ধকে তুলে নিয়ে ইটভাটায় নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে পাটের বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি কৃষক