ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ১১:৪৮ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে পাটের বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি কৃষক

সিরাজগঞ্জের তাড়াশে পাটের বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি কৃষক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : চলতি বছর অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার কারণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি বাজারে পাটের সন্তোষজনক দাম পাওয়ায় উপজেলার কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। উৎপাদন ভালো হওয়ায় এবং ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকরা আগামী মৌসুমেও পাট চাষে আগ্রহ প্রকাশ করছেন।

উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, এ বছর পাটের ফলন গত বছরের তুলনায় ভালো হয়েছে। বর্তমানে বাজারে পাটের দামও তুলনামূলক বেশি থাকায় উৎপাদন খরচ মিটিয়ে লাভের আশা করছেন।

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, চলতি মৌসুমে উপজেলায় মোট ৬০৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ বছর পাটের ফলন বেশ ভালো হয়েছে। বাজারে ভালো দাম থাকায় কৃষকরাও সন্তুষ্ট।

আরও পড়ুন

তিনি আরও জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা আরও লাভজনকভাবে পাট চাষ করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে পাটের বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি কৃষক

সর্বজনীন পেনশন স্কিম সকল পেশার মানুষের আর্থিক নিরাপত্তা দিবে : ড. মো. সুরাতুজ্জামান

বগুড়ায় নানা আয়োজনে আদিবাসী দিবস পালিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার ধ্বংস ১ জনের কারাদণ্ড

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত