ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৮:২৪ পিএম

বাংলাদেশিদের ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা বহালে সহযোগিতার আশ্বাস ইন্দোনেশিয়ার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওওয়াতি।

রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন

বিমান মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পর্যটকদের যথেষ্ট চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়টিকে সরকারের গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে তুলে ধরেন।

সাক্ষাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক সই করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা বহালে সহযোগিতার আশ্বাস ইন্দোনেশিয়ার

পাবনায় একপক্ষের মানববন্ধনে প্রতিপক্ষের হামলা, গুলিবিদ্ধ ১

জনগণের সুখে-দুঃখে পাশে থাকা বিএনপি’র অঙ্গীকার : জিএম সিরাজ এমপি

মোহনগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক, ১ মাসের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান গ্রেফতার ২

বগুড়ার আদমদীঘিতে বিষপানের ১৭ দিন পর তরুণ শামীম হোসেনের মৃত্যু