টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (৯ আগস্ট) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ১৫ বছর আগে বাসাইল উপজেলার শাহিনুর রহমানের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ অবস্থায় ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বপ্নাকে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে পালিয়ে যায় শাহিনুর।
আরও পড়ুনপরে স্বপ্নাকে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মুন্নান মিয়া ওইদিনই বাসাইল থানায় মামলা করেন।
পরবর্তীতে মামলার ১৩ জন সাক্ষ্য শেষে আদালতের বিচারক স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া জরিমানা করা হয় ১ লাখ টাকা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1786272239.jpg)
_medium_1786271686.jpg)
_medium_1786270976.jpg)



