ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০২:৪৮ পিএম

দীনেশ ত্রিবেদী বলেছেন

‘তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে’

‘তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে’

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অনেক সম্মান করি। আমি অনেকবার উনার বক্তৃতা শুনেছি এবং তিনি কথাগুলো অন্তর দিয়ে বলেন। এটা আমি দেখেছি। তিনি জনগণের ব্যক্তিত্ব, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনগণের ব্যক্তিত্ব। আমার মনে হচ্ছে যখন এই দুই নেতা আলোচনা করবেন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

আজ রোববার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ভিতরের শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

দীনেশ ত্রিবেদী বলেন, সমস্যা চিহ্নিত হয় যখন আমরা আলোচনা করি। আমার বিশ্বাস, মানুষ এক আছে, সমস্যার সমাধান হবেই। এখানে নেতিবাচক কিছু নেই, সব ইতিবাচকই হবে।

আরও পড়ুন

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ আগামীকাল সোমবার (১০ আগস্ট)। ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এটিই হবে প্রথম সাক্ষাৎ। এর আগে ১২ জুন ঢাকায় পৌঁছান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে’

মেসির ফুটবলের মহানায়ক বাবা হোর্হে মেসি

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

 দেশে প্রাইভেট-টিউশন মহামারি আকার ধারণ করেছে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

মার্কিন ভিসায় আসছে নতুন নিয়ম

বিএনপি জুলাইসনদ বাস্তবায়নে আগ্রহ না দেখানোয় রাষ্ট্রপতি প্রার্থী দেওয়া হয়েছে : নাহিদ