ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৪:৩৫ পিএম

বাগেরহাটে বাসের ধাক্কায় অটোভ্যানচালক নিহত, আহত ৪

বাগেরহাটে বাসের ধাক্কায় অটোভ্যানচালক নিহত, আহত ৪

বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের বাসের ধাক্কায় আবু হানিফ বেপারী (৭০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানে থাকা নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।

আজ রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তিরা হলেন সুরমা বেগম (৩৫), তানভীর (১৩), মো. হানিফ (৪০) ও হাফিজ (৪৫)। তাদের শরণখোলা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবু হানিফ অটোভ্যানে করে গ্রামের চার যাত্রীকে ঢাকাগামী বাসে তুলে দেওয়ার জন্য রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে নিয়ে আসেন। এ সময় ঢাকা থেকে আসা হামিম পরিবহনের একটি দূরপাল্লার বাস বাসস্ট্যান্ডে পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

আরও পড়ুন

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লাবনী বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত চারজনের শরীরে গুরুতর আঘাত থাকায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে বাসের ধাক্কায় অটোভ্যানচালক নিহত, আহত ৪

বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেফতার

চাঁদপুরের সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার স্বাস্থ্যমন্ত্রীর

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

 রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে পড়ে শিশুর মৃত্যু

আবারও অনিশ্চয়তার মুখে দেশের মাটিতে ভারত সিরিজ