ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৫:১৪ পিএম

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ , ছবি: সংগৃহীত।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (৯ আগস্ট)  বেলা সাড়ে ৩টায় হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন। এসময় সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

সেখান থেকে সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছান তারেক রহমান। এসময় সড়কের দুই ধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। 

আরও পড়ুন

মাদ্রাসায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক মুহিব্বুল্লাহ বাবুনগরী। বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক মুহিব্বুল্লাহ প্রধানমন্ত্রীকে অতিথি কক্ষে নিয়ে যান, সেখানে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ সভাপতিত্ব করেন। 

বাবুনগর মাদ্রাসার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পাশের উপজেলা হাটহাজারীতে যাবেন। সেখানকার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে এসে পরীমনি বললেন, 'এগুলো মানসিক নির্যাতন'

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মসজিদের মুয়াজ্জিন থেকে যেভাবে খলনায়ক হলেন ডন

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-লরি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধী দল: মির্জা ফখরুল

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা : প্রাণ গেলো ৩ জনের