সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়।
আরও পড়ুনএরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1786041500.jpg)
_medium_1786024825.jpg)
_medium_1786024018.jpg)


