ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০১:০১ পিএম

ইনফান্তিনোকে সরানোর চেষ্টা, ফিফা’র বিৃবতি

ইনফান্তিনোকে সরানোর চেষ্টা, ফিফা’র বিৃবতি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত’ প্রচেষ্টা চলছেÑএমন অভিযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 

শনিবার এক দীর্ঘ বিবৃতিতে ফিফা বলেছে, ইনফান্তিনোকে নিয়ে সাম্প্রতিক কিছু অভিযোগ ও সংবাদে ‘ভিত্তিহীন দাবি’ এবং ‘প্রমাণিত মিথ্যা তথ্য’ রয়েছে। একই সঙ্গে তার নেতৃত্ব চ্যালেঞ্জ করতে হলে ফিফার গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ফিফা’র বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে কিছু পক্ষ ফিফা ও এর সভাপতিকে দুর্বল করার জন্য সমন্বিত ও চলমান প্রচেষ্টা চালাচ্ছে।’ সংস্থাটির ভাষ্য, যাদের ফিফা’র সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সমর্থন নেই, তারা অভিযোগ, ইঙ্গিত কিংবা ভুল তথ্যের মাধ্যমে এমন কিছু অর্জনের চেষ্টা করতে পারেন না, যা ফিফা’র নির্ধারিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্ভব নয়।

২০২৭ সালে ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের জন্য প্রার্থী ইনফান্তিনো। তার নেতৃত্বের বিরোধিতায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে সরব ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এর মধ্যে ফিফা’র বিশ্বকাপের বাণিজ্যিক আয় ব্যবস্থাপনার জন্য নতুন প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের পরিকল্পনা নিয়ে তীব্র বিরোধ তৈরি হয়। উয়েফার পাশাপাশি কনক্যাকাফ ও এএফসি’র আপত্তির মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। তবে এরপরও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফা’র আপত্তি থামেনি। এমনকি ফিফা’র প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়ে রেখেছে ইউরোপীয় সংস্থাটি।

আরও পড়ুন

এর মধ্যেই ইনফান্তিনোর ব্যক্তিগত বিষয় নিয়েও নতুন অভিযোগ সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের দাবি, উয়েফা’র জেনারেল সেক্রেটারি থাকাকালে ইনফান্তিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এক নারী। পরে উয়েফা ছেড়ে যাওয়ার সময় তাকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিল সংস্থাটি। উয়েফা’র বর্তমান প্রশাসন অর্থপ্রদানের খবর নিশ্চিতও করেছে। এ ধরনের খবর ও অভিযোগের প্রেক্ষাপটেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফিফা। সংস্থাটি বলেছে, ইনফান্তিনো সদস্য অ্যাসোসিয়েশনগুলোর ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন এবং তাদের দেওয়া ম্যান্ডেট অনুযায়ীই দায়িত্ব পালন করছেন।

ফিফা’র ভাষায়, ‘ফিফা সভাপতি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত এমন কোনো প্রক্রিয়াকে আমরা সমর্থন, সহযোগিতা বা সহায়তা করব না, যা ফিফার গঠনতন্ত্র, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সংস্থার প্রতিষ্ঠিত পরিচালন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ সাম্প্রতিক অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে ফিফা। সংস্থাটির দাবি, কিছু প্রতিবেদনে ফিফা ও এর সভাপতিকে নিয়ে ভিত্তিহীন দাবি করা হয়েছে, ‘অনুমান ও ইঙ্গিতকে তথ্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। কোনো অভিযোগ বারবার বলা হলেই সেটি সত্য হয়ে যায় না।’ 

ফিফা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘তবে সমালোচনার সুযোগ নিয়ে তথ্য বিকৃত করা, ভিত্তিহীন অভিযোগকে বড় করে তোলা কিংবা অগ্রগতিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে বিভ্রান্তি তৈরি করা যাবে না। কোনো প্রতিবেদন ভুল বা বিভ্রান্তিকর হলে ফিফা তার সরাসরি ও কঠোর প্রতিবাদ করবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনফান্তিনোকে সরানোর চেষ্টা, ফিফা’র বিৃবতি

 যশোরে শিশুর হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো মায়ের লাশ উদ্ধার

 সৌদির আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন

শেষবারের মতো বাবাকে দেখতে রোজারিওর পথে মেসি

আগামীকাল এসএসসি ও সমমানের ফল প্রকাশ: জানা যাবে যেভাবে

গাজার ধ্বংসস্তুপ থেকে থেকে ১৯ মরদেহ উদ্ধার, বেশিরভাগই নারী-শিশু