ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ১১:১২ পিএম

ঢাবির হলে শিক্ষার্থীকে নির্যাতন: হল থেকে শিবিরকর্মীকে বহিষ্কার

ঢাবির হলে শিক্ষার্থীকে নির্যাতন: হল থেকে শিবিরকর্মীকে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শিবিরকর্মী আব্দুল্লাহ আল মাহফুজকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তার বরাদ্দকৃত আসনও বাতিল করা হয়েছে। বিজয় একাত্তর হল প্রাধ্যক্ষের কার্যালয় থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, গত ১৯ জুলাই দিবাগত রাত প্রায় ১১টা ৫০ মিনিটে হলের যমুনা ব্লকের অতিথিকক্ষ-সংলগ্ন ওয়াশরুম ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড় (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ও আব্দুল্লাহ আল মাহফুজের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এ ঘটনার তদন্তে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে, যা বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলাবিরোধী বলে উল্লেখ করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ আগস্ট থেকে তাকে ছয় মাসের জন্য বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার এবং বরাদ্দকৃত আসন বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহফুজকে ডাকসু নির্বাচনের সময় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী হওয়ার পর ‘লন্ডন হতে জানেন নাকি সাদিক কায়েম ডাকসু ভিপি’ সহ নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

তবে মাহফুজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পর্ক নেই বলে দাবি করেছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মাহফুজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। তবে তিনি ডাকসু নির্বাচনে সাদিক কায়েমকে সমর্থন করেছিলেন।

আরও পড়ুন

যেমন ১৪ হাজার ৪২ জন শিক্ষার্থী ভোট দিয়ে সাদিক কায়েমকে ভিপি নির্বাচিত করেছেন।’ গত ১৯ জুলাই আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল চলাকালে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে আব্দুল্লাহ আল মাহফুজের বাগ্‌বিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে মাহফুজ নীড়কে মারধর করেন এবং তাকে নিজের কক্ষে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন।

ঘটনার পর বিজয় একাত্তর হল ছাত্রদল হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগের ভিত্তিতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত শেষে হল প্রশাসন শাস্তিমূলক এ সিদ্ধান্ত নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির হলে শিক্ষার্থীকে নির্যাতন: হল থেকে শিবিরকর্মীকে বহিষ্কার

পাবনার সুজানগরের পদ্মা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ নিধন

জুলাই স্মৃতি জাদুঘরে কতটা ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের চিত্র?

বগুড়ার শেরপুরে ৯টি গ্রামে পাঁচ বছর ধরে স্থায়ী জলাবদ্ধতা

পঞ্চগড়ের বোদায় হিমালিকা শিশু পার্ক এর উদ্বোধন

বগুড়ায় বাস দুর্ঘটনায় জামায়াতের শোক প্রকাশ