ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৯:২৩ পিএম

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে নির্মাণ হবে নতুন ওয়াকওয়ে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে নির্মাণ হবে নতুন ওয়াকওয়ে

শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়ায় করতোয়া নদীর উপর রেলওয়ে সেতুর পূর্ব- পশ্চিমে নির্মিত হবে নতুন ওয়াকওয়ে ও গার্ডার। এছাড়া আরেকটি গার্ডার সংস্কার করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামি নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে সূত্র জানিয়েছে।

বগুড়া মহানগরের করতোয়া নদীর উপর চেলোপাড়া এলাকায় রেল সেতুটি নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ শাসনামলে। বগুড়ার এই সেতুটি দিয়ে প্রতিদিন আপ-ডাউন মিলিয়ে ১৬টি আন্ত ও লোকাল ট্রেন পারাপার হয়। এই সেতু বগুড়া মহানগরকে বিভক্তকারী করতোয়া নদীর দুই পাড়কে সংযুক্ত করে সুগম করেছে রেল যোগযোগের। বগুড়ার সাথে উত্তরের কয়েকটি জেলার রেলযোগযোগ স্থাপিত হয়েছিল।

এছাড়াও, নদীর পাড় ঘিরে বসতি থাকায় স্থানীয়দের পারাপারে এটির রয়েছে বহুল ব্যবহার। নদীর পশ্চিম পাশে রাজা বাজার, শাহ ফতেহ আলী মাজার সংলগ্ন বাজারে যাতায়াত করেন প্রতিদিন হাজারও মানুষ।

সেতুটির দূরাবস্থা ও যাত্রী পারাপারে ছিল ঝুঁকি। সেতুটির মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত নতুন করে তৈরির কোন পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন ঝুঁকিতে থাকা রেলওয়ের ২৫ নং সেতু (চেলোপাড়া ব্রীজ) কাজ শুরু হয়েছে চলতি বছরেই।

আরও পড়ুন

বাংলাদেশ রেলওয়ের সেতু প্রকৌশলী (পাকশী) আনোয়ার হোসেন জানান, বগুড়ায় রেলওয়ের ২৫নং (চেলোপাড়া ব্রীজ) সেতুটির সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে সংস্কার হয়েছিল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে সাধারণ মানুষের যাতায়াতের জন্য ওয়াকওয়ে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বগুড়া রেলওয়ে প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আফজাল হোসেন।

তিনি আরও জানান, বগুড়া রেলওয়ে স্টেশনে ইতোমধ্যেই এই সেতুটির সংস্কার কাজের জন্য ২০০টি সিসি ক্রীব আনা হয়েছে। দ্রুত গতিতে এগিয়ে চলেছে সেতুটির নতুন ওয়াকওয়েসহ পূর্ব পাশের নতুন গার্ডার নির্মাণের কাজ। পশ্চিম পাশের গার্ডারটি করা হবে সংস্কার।

বগুড়া রেলওয়ে নির্বাহী প্রকৌশলী নারায়ন প্রসাদ সরকার জানান, বাংলাদেশ রেলওয়ের নিয়মিত পর্যবেক্ষণের তদারকির অংশ হিসেবে ২৫ নং রেলওয়ে ব্রীজ (চেলোপাড়া) রেল সেতুটির সংস্কার কাজ চলছে। সংস্কার হলে ঝুঁকি মুক্ত হবে রেলসেতুটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোর্হে মেসির সেই সিদ্ধান্তই বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে নির্মাণ হবে নতুন ওয়াকওয়ে

লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব

বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অনেক ভুল করেছি , এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

দিনাজপুরের খানসামার নিতাইগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে গেছে