বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় রুহুল আমিন (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের ভাগশিমলা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে শিমলা বাজার এলাকা হতে গ্রেফতার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। নন্দীগ্রাম থানার নাশকতার মামলার সন্দিগ্ধ আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এ কারণে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
আরও পড়ুনএ বিষয়ে নন্দীগ্রাম থানার উপ পরিদর্শক সাম মোহাম্মদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে নাশকতা মামলায় গ্রেফতার করে আজ শনিবার (৮ আগস্ট) সকালে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন







