দিনাজপুরের খানসামার নিতাইগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে গেছে
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার নিতাইগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকান গুলোর বিভিন্ন পণ্য, মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকার বেশি হতে পারে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে হঠাৎ নিতাইগঞ্জ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনআজ শনিবার (৮ আগস্ট) সকালে ক্ষতিগ্রস্ত নিতাইগঞ্জ বাজার পরিদর্শন করেন, খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান সরকার। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও তার সাথে ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
মন্তব্য করুন







