ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৯:০৫ পিএম

জয়পুরহাটের বাগজানাতে এ্যাম্পুলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটের বাগজানাতে এ্যাম্পুলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার বাগজানার সীমান্তবর্তী উত্তর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস নেশা জাতীয় এ্যাম্পুলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার সদর উপজেলার কীর্তিপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে সুমন খাঁ (৪৫) ও নওগাঁর বদলগাছি উপজেলার নিহনপুর গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে সুজন হোসেন (৩৮)। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে নেশার এ্যাম্পুলসহ তাদেরকে গ্রেফতার করে।

আরও পড়ুন

পাঁচবিবি থানার ওসি মো: তামবিরুল ইসলাম বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক কেনাবেচা করত এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দেহ তল্লাশি করে ২৪ পিস নেশা জাতীয় এ্যাম্পুলসহ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের বাগজানাতে এ্যাম্পুলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরায় পাইলস অপারেশনে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

বগুড়া মহানগরের শাকপালা পার্কের ভিত্তিস্থাপন ও সড়ক জোন উদ্বোধন

বঙ্গোপসাগরে লঘুচাপ : কমতে পারে দিনের তাপমাত্রা

প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল

যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান