ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৭:৩৬ পিএম

বগুড়ায় বাড়ির উঠানে মিলল ১২ ফুট গাঁজার গাছ গ্রেফতার এক

বগুড়ায় বাড়ির উঠানে মিলল ১২ ফুট গাঁজার গাছ গ্রেফতার এক

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলীতে পাওয়া গেছে বাড়ির উঠানে রোপন করা ১২ ফুট উচু গাঁজার একটি গাছ। এ ঘটনায় সিরাজুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা সেখানে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে ডিএনসির একটি দল গতকাল রোববার রাত ৯টার দিকে গাবতলী উপজেলার আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামে অভিযান চালানো হয়।

এসময় আসামি  মো: সিরাজুল ইসলামের বসতবাড়ির আঙ্গিনায় কবরস্থানের পাশে তল্লাশি করে ওই গাঁজার গাছটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে একাধিক মাদক মামলার আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। ধৃত সির্জাুল গাবতলীর নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়ার মো. ফরিদ ফকিরের ছেলে।

আরও পড়ুন

ধৃত সিরাজুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে বেশি লাভবান হতে সে বাড়ির আঙ্গিনায় কবরস্থানের পাশে গোপনে গাঁজার গাছটি রোপন করেছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: সামসুল আলম বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

ডিএনসির উপপরিচালক আরো বলেন, মাদকের এই চালানের সাথে অন্যান্যরা জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। আরো কারোর সম্পৃক্ততা পাওয়া গেলে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাড়ির উঠানে মিলল ১২ ফুট গাঁজার গাছ গ্রেফতার এক

৩৪২টি বেসামরিক পদে নিয়োগ দেবে বিমান বাহিনী

নরসিংদীতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের বন্যাদুর্গত তিন উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফেনী সীমান্তে অভিযানে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ