হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে মাঠপর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) জারি করা এক বার্তায় বলা হয়, পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণে দায়িত্ব পালনকালে কোনো কারণে যানবাহন থামাতে হলে নিরাপদ স্থানে পার্কিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড ও অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনপাশাপাশি কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম নজরে এলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, এটি পুলিশ সদস্যদের সতর্ক ও সজাগ রাখার জন্য নিয়মিত নির্দেশনা। এ নিয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1785611453.jpg)




_medium_1785593856.jpg)


