ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৫:২৫ পিএম

কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকার ব্যবহৃত শার্ট

কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকার ব্যবহৃত শার্ট , ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন : বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জিমিনের ব্যবহৃত একটি শার্ট বিক্রি হয়েছে কোটি টাকায়। ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক দাতব্য নিলামে জিমিনের পরা ওই শার্টের দাম উঠেছে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি।

ক্রিস্টিজ অকশন হাউসের আয়োজনে ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ শীর্ষক অনলাইন নিলামটি এক সপ্তাহ ধরে চলে। বুধবার শেষ হওয়া এই নিলাম থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগ্রহ হয়েছে, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এতে বিশ্বের ২৪টি দেশের ক্রেতারা অংশ নেন।

২০২৬ বিশ্বকাপের হাফটাইম শোতে বিটিএস পরিবেশন করেছিল তাদের জনপ্রিয় গান ‘ডায়নামাইট’। অনুষ্ঠানে ব্যান্ডটির সদস্যদের ব্যবহৃত পোশাক ও আনুষঙ্গিক সামগ্রীর আলাদা নিলামেও ব্যাপক আগ্রহ দেখা যায়। এসব সামগ্রী মিলিয়ে মোট ৩ লাখ ৩০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে, যা পুরো নিলাম থেকে পাওয়া অর্থের প্রায় ৪৬ শতাংশ।

আরও পড়ুন

নিলামে আরও ছিল বিশ্বসংগীতের একাধিক তারকার স্মারক। শাকিরাকে উপহার দেওয়া লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার ডলারে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাডোনার ব্যবহৃত ও স্বাক্ষর করা গোলরক্ষকের গ্লাভস বিক্রি হয়েছে ৪১ হাজার ৮০০ ডলারে। অন্যদিকে, হাফটাইম শোতে জাস্টিন বিবারের পরা ‘স্কাইলর্ক’ ব্র্যান্ডের স্নিকার্স বিক্রি হয়েছে ২৬ হাজার ৪০০ ডলারে।

নিলাম থেকে সংগৃহীত অর্থ দেওয়া হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানোই এই তহবিলের মূল লক্ষ্য। বিশ্বের প্রায় ২০০টি দেশে তৃণমূল পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে এই অর্থ ব্যয় করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানার গ্রুপে ১০ অফিসার নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকার ব্যবহৃত শার্ট

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী টুকু

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের কৃতিত্ব নয় : আতিকুর রহমান রুমন

বগুড়ায় বিয়ের বাড়ির আমেজে বিক্রি হচ্ছে আলুঘাটি ও আনলিমিটেড ভাত