বাড়ছে না গ্যাসের দাম, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
গ্যাসের দাম বাড়ানো নিয়ে সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জনমনে আলোচনা তৈরি হলেও এ বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি বলেছে, বর্তমানে গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
শনিবার (১ আগস্ট) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, গ্যাসের মূল্য বৃদ্ধিসংক্রান্ত প্রকাশিত সংবাদে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।
পেট্রোবাংলা সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে জানিয়েছে, ভবিষ্যতে গ্যাসের মূল্য সমন্বয়ের কোনো সিদ্ধান্ত হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আরও পড়ুনদেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে দীর্ঘদিন ধরেই ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। এতে জ্বালানি খাতে ভর্তুকির চাপও বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট ও জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনার মধ্যেই গ্যাসের দাম বাড়তে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1785593856.jpg)


_medium_1785590550.jpg)


