ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০১:১০ এএম

দক্ষিণখানে সাবেক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত, দক্ষিণখানে সাবেক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যাংকের সাবেক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে দক্ষিণখানের বড় দেওয়ানবাড়ি এলাকার ‘তালুকদার ম্যানশন’ নামের একটি বাসা থেকে সায়েদিল আমিন (৪৫) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সায়েদিল আমিন ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ৫ নম্বর বাসার রুহুল আমিনের ছেলে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ ভূঁইয়া জানান, সকাল ১০টা ৪০ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই ফেরদাতুল আমিন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

আরও পড়ুন

ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে এসআই শহিদুল্লাহ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

আত্মহত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি জানান, সায়েদিল আমিন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন মাস আগে তিনি স্বেচ্ছায় ইসলামী ব্যাংকের চাকরি ছেড়ে দেন। এরপর থেকে তিনি বাসায় একাই থাকতেন, কারও সঙ্গে তেমন কথা বলতেন না এবং অস্বাভাবিক আচরণ করতেন। শনিবার সকালেও তিনি বাসায় একা ছিলেন।

যদি আপনার বা আপনার পরিচিত কারও আত্মহত্যার চিন্তা, মানসিক সংকট বা তীব্র হতাশা থাকে, তাহলে বিষয়টি একা মোকাবিলা না করে পরিবারের সদস্য, বিশ্বস্ত বন্ধু বা একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে দ্রুত যোগাযোগ করা জরুরি। সাহায্য চাইতে দ্বিধা করবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণখানে সাবেক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার , গ্রেপ্তার ৩

আগামী পাঁচ দিন যেমন থাকবে আবহাওয়া

বাড়ছে না গ্যাসের দাম, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল

মৌসুমের শেষ প্রান্তে নওগাঁয় আমের দাম বেড়েছে চার থেকে পাঁচ গুণ