ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৪:২২ পিএম

অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন দাস

অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন দাস, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

পায়ের চোট থেকে সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন। দুই ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। এর মধ্যেই এলো সুখবর। প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে উইকেটকিপার ব্যাটার লিটনকে। 

জানা গেছে, পুনর্বাসন প্রক্রিয়া শেষে দ্রুত সেরে উঠায় শেষ মুহূর্তে তাকে দলে নেওয়া হয়েছে। ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল অস্ট্রেলিয়ার উড়াল দেবেন লিটন।

আরও পড়ুন

আজ শনিবার বিসিবি তাদের বিবৃতিতে জানায়, 'বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট।'

বাংলাদেশ স্কোয়াড :  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন দাস

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭৯ লাখ টাকার মালামাল জব্দ

নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু 

চীন ইরানকে অস্ত্র দিলে আমি খুবই হতাশ হবো : ট্রাম্প

ভোজিনিয়ার জন্য নিয়মই পাল্টে ফেলল চিলির লিগ কর্তৃপক্ষ