ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৩:৩৭ পিএম

ভোজিনিয়ার জন্য নিয়মই পাল্টে ফেলল চিলির লিগ কর্তৃপক্ষ

ভোজিনিয়ার জন্য নিয়মই পাল্টে ফেলল চিলির লিগ কর্তৃপক্ষ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কোনো খেলোয়াড়ের জন্য পুরো লিগের নিয়ম বদলে যাওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। কিন্তু কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার ক্ষেত্রে সেটিই ঘটেছে। তাকে দলে টানতে নিয়মই সংশোধন করেছে চিলির প্রিমেরা ডিভিশন। ফলে জার্সিতে নিজের পরিচিত ডাকনাম ‘ভোজিনিয়া’ ব্যবহারের অনুমতি পাচ্ছেন বিশ্বকাপে আলোচিত এই গোলকিপার। খবর : ইএসপিএন।

চিলির প্রিমেরা ডিভিশনের আগের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে কেবল পারিবারিক নাম ব্যবহার করা যেত। তবে ভোজিনিয়ার অনুরোধে সেই নিয়মে পরিবর্তন আনতে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে লিগের ক্লাবগুলো। ফলে এবার থেকে তিনি জার্সিতে নিজের পরিচিত ডাকনাম ‘ভোজিনিয়া’ লিখেই মাঠে নামতে পারবেন।

৪০ বছর বয়সী এই গোলরক্ষকের কোলো-কোলোতে যোগ দেয়ার পথে এটিই ছিল অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। সেই শর্ত পূরণ হওয়ায় চুক্তির পথ অনেকটাই সহজ হয়েছে। যদিও কোলো-কোলোতে তার যোগ দেওয়া প্রায় নিশ্চিত, তবু আনুষ্ঠানিক চুক্তিতে এখনো সই হয়নি। গত মঙ্গলবার সান্তিয়াগো পৌঁছানোর কথা থাকলেও প্রথমে ভিসা-সংক্রান্ত জটিলতা এবং পরে ব্যক্তিগত কারণে যাত্রা স্থগিত করেন ভোজিনিয়া। ক্লাবটির পরিচালক হেইমে পিজারো এবং কোচ ফার্নান্দো ওরতিজ জানিয়েছেন, খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের আশা, ব্যক্তিগত সমস্যার সমাধান হলেই খুব দ্রুত চিলিতে এসে দলের সঙ্গে যোগ দেবেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

আরও পড়ুন

সবকিছু ঠিক থাকলে কোলো-কোলোর সঙ্গে ভোজিনিয়ার প্রাথমিক চুক্তি হবে ছয় মাসের। এরপর তার পারফরম্যান্স সন্তোষজনক হলে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজিনিয়ার জন্য নিয়মই পাল্টে ফেলল চিলির লিগ কর্তৃপক্ষ

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫

টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ২০

ভারতের মডেলে হাই পারফরম্যান্স করতে চায় বিসিবি

মেট্রোরেল স্টেশনে পাওয়া বোমা সদৃশ বস্তুতে যা পাওয়া গেলো