ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৩:৩০ পিএম

টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন তথা সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। শনিবার ভুটানের থিম্পুতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম মেয়াদে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক এই সভাপতি।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তার হওয়া প্রায় নিশ্চিত হয়েই ছিল। তারপর কংগ্রেস থেকেই মিলেছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। সাফের গঠনতন্ত্রের ধারা ২৪.২ অনুযায়ী উপযুক্ত প্রার্থীর সংখ্যা উপলব্ধ পদের সংখ্যাকে অতিক্রম না করায় প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন তিনি।

আরও পড়ুন

কাজী সালাউদ্দিন ২০০৯ সাল থেকে সাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এতদিন নিয়ম ছিল ৭০ বছরের ঊর্ধ্ব কেউ সাফের নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারবেন না। কিন্তু গত বছর কলম্বোয় সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের সীমা তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ২০

ভারতের মডেলে হাই পারফরম্যান্স করতে চায় বিসিবি

মেট্রোরেল স্টেশনে পাওয়া বোমা সদৃশ বস্তুতে যা পাওয়া গেলো 

গাজী সালাউদ্দিনকে আটক করতে বগুড়া জেলা ছাত্রদলের ২৪ ঘন্টার আল্টিমেটাম 

ভিনিসিয়ুসকে সত্যিই ছেড়ে দিতে চায় রিয়াল!