ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৪:১১ পিএম

নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ ও রাস্তার পাশের একটি গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া ওই এলাকার সফুর উদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন।

অভিযুক্ত শহীদুল্লাহ (৬৫), ওরফে ‘পিংকির বাবা’, একই এলাকার সুন্দর আলীর ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

এ ঘটনায় তার ছেলে জীবন মিয়ার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।

নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে মিজান মিয়া ও তার চাচা শহীদুল্লাহর মধ্যে বিরোধ চলছিল।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও শহীদুল্লাহ তা মানেননি।

শনিবার দুপুরে রাস্তার ওপর থাকা একটি গাছ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শহীদুল্লাহর ছেলে জীবন মিয়া লাঠি দিয়ে মিজানের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খন্দকার আনিসুর রহমান বলেন, দুপুরে মিজান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা-ভাতিজার মধ্যে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু 

চীন ইরানকে অস্ত্র দিলে আমি খুবই হতাশ হবো : ট্রাম্প

ভোজিনিয়ার জন্য নিয়মই পাল্টে ফেলল চিলির লিগ কর্তৃপক্ষ

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫

টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন