ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ১২:১৩ পিএম

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানে থাকা চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজারের পশ্চিমে বউ বাজার নামক স্থনে।
 
জানা গেছে, সান্তাহার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা, মেট্রো ন ২২-১৯৩৪) বগুড়ার দিকে যাবার সময়  উল্লেখিত স্থানে বগুড়া থেকে আসা অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১২-৩৭৭৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের চাপায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় পিকআপ ভ্যানের ভেতরে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ট্রাকের সামান্য ক্ষতি হয়েছে।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এবং কাহালু থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থালে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। 

এদিকে নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। পরিচয় পাওয়া ব্যক্তি হলেনময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলরি ছেলে .মো লুৎফর রহমান (৫০)। ধারনা করা হচ্ছে মারা যাওয়া অপর তিনজনের বাড়ি ময়মনসিংহ জেলায় হতে পারে। 

আরও পড়ুন

কাহালু এইআই ব্রজেন চন্দ্র মাহাতা বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টির আভাস

কুড়িগ্রামের উলিপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ইরানের জ্বালানি স্থাপনায় যৌথ হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত 

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১