চাঁপাইনবাবগঞ্জের ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে দেশি অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম এবং একটি সিএনজি চালিত অটোরিকশাসহ ৩ ডাকাত গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-জেলার ভোলাহাট থানার ছোট জামবাড়িয়া গ্রামের মো. বিদুর ছেলে ও ১৭টি ডাকাতি মামলার আসামি মো. রাসেলর (২৭), শিবগঞ্জের আড়গাড়াহাট পলাশবাড়ী গ্রামের মো. কসিমুদ্দিনের ছেলে, ১৪টি ডাকাতি মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত সর্দার কালু ওরফে সোনাদ্দী (৪৭) এবং দাড়িগাছা গ্রামের মো. বাদলের ছেলে ও ২টি মাদক মামলার আসামি মো. রুবেল (২২)।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টায় গোপন খবরের ভিত্তিতে ডাকাতি প্রবণ শিবগঞ্জ-গোমস্তাপুর উপজেলা সড়কের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের মিনু বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সিএনজি, অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৩ ডাকাত গ্রেফতার হয়।
আরও পড়ুনআজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এ ধরণের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন

_medium_1785511792.jpg)





