ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ০৪:৩১ পিএম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২

গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছে নসিমনচালকসহ আরও দুই জন।
 
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিং এর কাছে এ দুর্ঘটনা ঘটে।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিচ্ছে যাচ্ছিলো। এসময় নসিমনটি বেদগ্রাম রেলক্রসিং এর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে নসিমনটি রাস্তার খাদে পড়ে গেলে রাজু শেখসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান।
 
নিহত রাজু শেখ (১৭) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২

অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি : সাকিব

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: আইসিটি মন্ত্রী

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে প্রথমবার মুখ খুললেন সেই রেফারি