ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ০৩:১৫ পিএম

বগুড়া মালগ্রামে নারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া মালগ্রামে নারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার :  বগুড়া মহানগরের মালগ্রাম কলেজপাড়ায় সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তানজীলা ইয়াসমিন দীপার (২৬) ঝুলন্ত মরদহে উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দীপা মহানগরের নারুলী আনন্দপাড়ার খয়বার প্রামাণিকের মেয়ে। তার আগের পক্ষের সাত বছর বয়সী এক মেয়ে রয়েছে।   

খোঁজ নিয়ে জানা যায়, তানজীলা ইয়াসমিন দীপা তার দ্বিতীয় স্বামী আবিদুর রহমানের সাথে মালগ্রাম কলেজপাড়ার শাওনের বাসায় ভাড়া থাকতেন। দীপা ও তার স্বামী যে বাসায় ভাড়া থাকতেন তাদের সাথে পাশের রুমে অপর এক শিক্ষার্থী সাবলেট ভাড়া থাকতেন।  তারা উভয়েই বাড়িওয়ালা শাওনের পূর্বপরিচিত। 

নিহত দীপার আত্মীয় রাজিব অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। পরিবারের লোকজন জানতেন দীপা রংপুরে চাকরি করেন। মালগ্রামে ভাড়া বাসায় থাকার বিষয়ে তারা জানতেন না। দীপার লাশ উদ্ধারের সময় বাম হাত কাটা ছিল ও মেঝেতে রক্ত ছিল। বগুড়া সদর থানা ও স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সদস্যরা তার লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায়। আজ বুধবার দুপুরে তারা লাশ হস্তান্তর করলে নারুলী কবরস্থানে তাকে দাফন করা হয়। 

আরও পড়ুন

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম বলেন, সুরতহাল রিপোর্টে ওই নারীর হাতে কাটা দাগ দেখা গেছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মালগ্রামে নারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

কালিয়াকৈ দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় নিহত ১

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলায় নিহত বেড়ে ২০

আর্জেন্টিনার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই : জার্মান কিংবদন্তি

চীন থেকে অত্যাধুনিক বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান