ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ০৩:০২ পিএম

কালিয়াকৈ দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় নিহত ১

কালিয়াকৈ দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় নিহত ১

গাজীপুরের কালিয়াকৈরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে অন্য একটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
 
আজ বুধবার (২৯ জুলাই) ভোরে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোডঘর এলাকায় এ ঘটনা ঘটে।
 
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়া গ্রামের মৃত মানিক সরকারের ছেলে মিরাজুল ইসলাম (৪০)।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ভোর সাড়ে চারটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চালক ট্রাকের ভিতরে আটকা পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ট্রাকের সামনের অংশ কেটে চালক সিরাজুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার ট্রাক দুটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।
 
কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ও ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের খবর জানানো হয়েছে। স্বজনরা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈ দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় নিহত ১

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলায় নিহত বেড়ে ২০

আর্জেন্টিনার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই : জার্মান কিংবদন্তি

চীন থেকে অত্যাধুনিক বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি : স্বাস্থ্যমন্ত্রী

খুব শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত সাকিবের