ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ০৩:৩৪ পিএম

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আলী খন্দকার, রাব্বি বেপারী ও ইমন খন্দকার।

আজ বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ একটি কল আসে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশ। ওই নারীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, ‘চিকিৎসাধীন নারীর দাবি, তার স্বামীকে কৌশলে ডেকে নিয়ে বেঁধে রাখা হয়। পরে স্বামীর মোবাইল ফোন থেকে তাকে কল করে মুক্তিপণ চান আসামিরা। টাকা নিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দা হযরত আলী খন্দকার ও রাব্বি বেপারী ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।

পরে রাতে অভিযান চালিয়ে হযরত আলী খন্দকার, রাব্বি বেপারী ও তাদের সহযোগী ইমন খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

সিলেটে প্রবাসীর বাড়ি থেকে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ

বগুড়া মালগ্রামে নারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

কালিয়াকৈ দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় নিহত ১

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলায় নিহত বেড়ে ২০