ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ০২:০১ পিএম

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ছবি: প্রতিকী ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে রাতের বেলায় স্বামীর ঘরে ঢুকে দুই সন্তানের জননীকে (২৯) ধর্ষণচেষ্টার অভিযোগে মিনিস্টার (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে মঙ্গলবার রাতে মিনিস্টারের নামে থানায় মামলা দায়ের করেন। মিনিস্টার উপজেলার বড় চাপড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে।  

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক মিনিস্টারের প্রাতিবেশী এক কৃষকের স্ত্রীর ওপর কুদৃষ্টি পড়ে। এ অবস্থায় ১৯ জুলাই রাতে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বিশ্বকাপ খেলা উপলক্ষে পাশের বাড়ি দাওয়াত খেতে যান। তবে বাড়ি থেকে যাওয়ার সময় ঘরের ভেতর স্ত্রীকে রেখে বাহির থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে পাশের বাড়িতে গিয়েছিলেন ওই গৃহবধূর স্বামী। এ সময় মিনিস্টার ওই বাড়িতে গিয়ে দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা করে। তখন গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছলে মিনিস্টার কৌশলে সটকে পড়ে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখেতে ট্রাম্প ও আমার লক্ষ্য এক : নেতানিয়াহু

২০৩০ বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের দেশগুলোর

ইসি স্বাধীনভাবে দয়িত্ব পালন করতে পারছে না : গোলাম পরওয়ার

ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের পথে ট্রাম্প প্রশাসন

শরীরে কোচের ট্যাটু আঁকিয়ে প্রতিশ্রুতি রাখলেন কুকুরেয়া