দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন: প্রধানমন্ত্রীকে সারজিস
হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে বুধবারের মৌলভীবাজারের নির্ধারিত দুটি পদযাত্রা সাময়িক স্থগিত করা হয়েছে। পরিবর্তে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুক পোস্টে সারজিস আলম জানান, উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রা রোডম্যাপ অনুযায়ী মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত রেখে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সারওয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের আরও নেতাকর্মী অংশ নেবেন।
আরও পড়ুনপোস্টের শেষাংশে সারজিস আলম প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, তারা দেখতে চান ‘সন্ত্রাসী বাহিনী’ দিয়ে কত রক্ত ঝরানো যায় এবং কত মানুষের ক্ষতি করা যায়। একই সঙ্গে তিনি রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







