শেষ ওভারে ৪ ছক্কা ১ চারে হৃদয়ের ৩০
স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলে জাফনা কিংসকে দুইশ রানের মাইলফলক পার করালেন তাওহিদ হৃদয়। মাত্র ৮ বলের ঝোড়ো ইনিংসে ম্যাচের চিত্র বদলে দিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।
মঙ্গলবার কলম্বো ক্যাপসের বিপক্ষে ছয় নম্বরে ব্যাট করতে নেমে শুরুতে প্রথম দুই বলে মাত্র ১ রান করেন হৃদয়। তবে ইনিংসের শেষ ওভারে পাকিস্তানি পেসার শাহনাওয়াজ দাহানিকে একাই ৩০ রান তুলে নেন। চারটি ছক্কা ও একটি চারের সাহায্যে ৮ বলে অপরাজিত ৩১ রান করে জাফনা কিংসের সংগ্রহ ৫ উইকেটে ২০২ রানে নিয়ে যান তিনি।
এদিন ব্যাট করার প্রয়োজন হয়নি দলের আরেক বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের।
এর আগে ইব্রাহিম জাদরান ৬৫ বলে ১২ চার ও ৩ ছক্কায় ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া কামিল মিশারা ১৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।
আরও পড়ুনশেষ ওভারের প্রথম তিন বলেই টানা তিনটি ছক্কা হাঁকান হৃদয়। চতুর্থ বলে ক্যাচের সুযোগ তৈরি হলেও ফিল্ডারের ভুলে দুই রান পান। এরপর পঞ্চম বলে আরও একটি ছক্কা এবং শেষ বলে চার মেরে দারুণভাবে ইনিংস শেষ করেন।
হৃদয়ের এই ঝড়ে বিব্রতকর এক রেকর্ড গড়েন শাহনাওয়াজ দাহানি। ৪ ওভারে ৭১ রান দিয়ে কোনো উইকেট না নিয়ে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলার হয়ে যান।
২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলম্বো ক্যাপস ১৮৩ রানেই থেমে যায়। ফলে ১৯ রানের জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাফনা কিংস। বল হাতে সাকিব ৩ ওভারে ২৭ রান দিলেও কোনো উইকেট পাননি।
মন্তব্য করুন









