ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ০১:২৯ এএম

বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

ছবি : সংগৃহীত, বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

নির্বাচনের আগে ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনা ছিল বিএনপিকে রাজনীতি থেকে বাইরে রাখার— এমন দাবি করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক ওই অনুষ্ঠানে রাশেদ খান বলেন, ড. ইউনূসের প্রতি তার ব্যক্তিগত শ্রদ্ধা থাকলেও বিএনপিকে ‘মাইনাস’ করার একটি রাজনৈতিক পরিকল্পনা ছিল। তার দাবি, আওয়ামী লীগ দুর্বল হয়ে যাওয়ার পর বিএনপিকেও রাজনীতি থেকে সরিয়ে জামায়াত ও এনসিপিকে ক্ষমতায় আনার চিন্তা ছিল।

তিনি আরও বলেন, সরকারের ভেতরে তাদের ঘনিষ্ঠ কিছু মানুষ থাকায় বিভিন্ন বিষয়ে তথ্য পেয়েছেন। তার ভাষ্য, ড. ইউনূস স্বেচ্ছায় নির্বাচন দেননি, বরং রাজনৈতিক চাপের মুখে নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপি কেউই নির্বাচন চায়নি; বরং বিএনপির আন্দোলনের কারণেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রাশেদ খান বলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া অন্যায়। তার দাবি, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, তাই শেখ হাসিনার সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করা ঠিক নয়। গণঅভ্যুত্থান কোনো সহজ বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

শেষ ওভারে ৪ ছক্কা ১ চারে হৃদয়ের ৩০

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

ভলিবলে উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে: ইসলামী আন্দোলন