বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির
হবিগঞ্জে দলীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগে আজ বুধবার (২৯ জুলাই) সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার অভিযোগে দলটি এ কর্মসূচি ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুনএনসিপি তাদের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং নির্ধারিত সময়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








