ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০৯:০৪ পিএম

ফতুল্লায় ভুয়া সনদে ই-পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারী গ্রেপ্তার

ফতুল্লায় ভুয়া সনদে ই-পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারী গ্রেপ্তার

নিজের প্রকৃত পরিচয় গোপন করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টার অভিযোগে তানজিনা আক্তার সেতারা (২৪) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাংলাদেশি নাগরিক পরিচয়ে ই-পাসপোর্টের আবেদন করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সনজিব জোর্য়াদ্দার জানান, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন জমা দেওয়ার সময় কাগজপত্র দেখে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তার পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক ও কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেন।

এ ঘটনায় ভুয়া তথ্য দেওয়া ও জাল জালিয়াতির অভিযোগে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত নারী ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করেছিলেন।

পাসপোর্ট অফিসের যাচাই-বাছাইয়ে বিষয়টি ধরা পড়ে। আটক রোহিঙ্গা নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় ভুয়া সনদে ই-পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে যমুনা নদীর বাঁধে ফের ভাঙন আশ্রয়ের খোঁজে নদীপাড়ের মানুষ

দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ 

দোকানের সামনে অটো দাঁড়াতে দিবেন না : সাতমাথা অভিযানে ম্যাজিস্ট্রেট

দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দুই মাসে ২৫টি পুশ ইনের চেষ্টা প্রতিহত বিজিবির