ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০৮:৩১ পিএম

বগুড়ায় বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

বগুড়ায় বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকা থেকে বার্মিজ চাকুসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সদর ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপন  (২৪) সদরের ফাঁপড় গ্রামের ধলু মন্ডলের ছেলে।

সদর ফাঁড়ির এসআই শামীম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর একটার দিকে চকসুত্রাপুর চামড়া গুদাম সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চলছিল। এসময় একটি রিকশা থামানো হলে যাত্রী রিপন পালানোর চেষ্টা করে।

আরও পড়ুন

তখন তাকে আটক করে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কোমরে প্যান্টের ভিতর থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘নেক্সটজেন ইংলিশ বুটক্যাম্প: ফ্রম একাডেমিক রিসার্চ টু ইন্ডাস্ট্রি সাকসেস’ অনুষ্ঠিত

দেশে একটা দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, পাটওয়ারী-সারজিস ব্যাংকে অবরুদ্ধ

জয়পুরহাট-পাঁচবিবি সড়কে কার্পেটিংয়ের ৩ মাসেই গর্তের সৃষ্টি 

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবাসী যুবকদের মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ