ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০৮:২৫ পিএম

দেশে একটা দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী

সকালে বরিশালের আগৈলঝাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকতার নামের এক দল ব্ল্যাকমেইলার তৈরি হচ্ছে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘দেশে একটা দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার। প্রকৃত সাংবাদিকরা আমাদের বন্ধু।’ 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের আগৈলঝাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, ‘সামনে স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি না হয়। ফ্যামিলি কার্ড নিয়ে যাতে কেউ দুর্নীতি করতে না পারে। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’

এ সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্যসচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, খন্দকার মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজিত আইন-শৃঙ্খলাসভায় অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

আরও পড়ুন

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি সরকারি কার্যক্রম তথ্য-উপাত্ত ও নথিভিত্তিক (ডেটাভিত্তিক) হতে হবে। প্রতিটি কাজের প্রয়োজনীয় রেকর্ড ও প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে সেবার মান বজায় থাকে এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা যায়।’

 

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। কোনো সাধারণ মানুষ যেন সরকারি সেবা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে একটা দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, পাটওয়ারী-সারজিস ব্যাংকে অবরুদ্ধ

জয়পুরহাট-পাঁচবিবি সড়কে কার্পেটিংয়ের ৩ মাসেই গর্তের সৃষ্টি 

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবাসী যুবকদের মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি