ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০৮:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দুই মাসে ২৫টি পুশ ইনের চেষ্টা প্রতিহত বিজিবির

গত দুই মাসে সরাইল রিজিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লার প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্তজুড়ে ২৫টি পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ দমনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লার কোটবাড়িতে বিজিবি ১০ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়, কুমিল্লা ১০ বিজিবি ও সুলতানপুর ৬০ বিজিবি গত তিন থেকে চার বছরে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৫২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গত দুই মাসে সরাইল রিজিয়নের অধীন সীমান্ত এলাকায় ২৫টি পুশ ইনের চেষ্টা ব্যর্থ করা হয়েছে।

সর্বশেষ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা চারজনকে প্রতিরোধ করে ফেরত পাঠানো হয়েছে।

 

তিনি আরো বলেন, মাদক পাচার, চোরাচালান ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তে নজরদারি আরো কার্যকর করতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং সীমান্ত টহল আরো জোরদার করা হবে।

আরও পড়ুন

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি দায়িত্ব পালন করছে।মান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, জেলা প্রশাসক রোজী আক্তার, ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ বিজিবি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দুই মাসে ২৫টি পুশ ইনের চেষ্টা প্রতিহত বিজিবির

বগুড়ায় বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘নেক্সটজেন ইংলিশ বুটক্যাম্প: ফ্রম একাডেমিক রিসার্চ টু ইন্ডাস্ট্রি সাকসেস’ অনুষ্ঠিত

দেশে একটা দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, পাটওয়ারী-সারজিস ব্যাংকে অবরুদ্ধ

জয়পুরহাট-পাঁচবিবি সড়কে কার্পেটিংয়ের ৩ মাসেই গর্তের সৃষ্টি