রংপুর গঙ্গাচড়ার কাঁঠাল স্বাদ ছড়াচ্ছে বিভিন্ন জেলায়
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার গ্রামগুলোতে এখন কাঁঠাল মৌসুমের ব্যস্ততা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের উঠান ও বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করে ট্রাকে তোলা হচ্ছে। এরপর সেসব কাঁঠাল যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পাইকারি বাজারে।
উপজেলার চেংমারী, হাবু বালারঘাট, পশ্চিম মান্দ্রাইন, মৌলভীবাজার, নবনীদাস, দক্ষিণ কোলকোন্দ, বেতগাড়ীসহ বিভিন্ন এলাকায় প্রচুর কাঁঠাল উৎপাদন হয়। বেলে দোআঁশ মাটির কারণে এসব এলাকার কাঁঠালের স্বাদ ও মিষ্টতা আলাদা।
শুধু বাগান নয়, বাড়ির আঙিনা, রাস্তার ধারে ও পরিত্যক্ত জমিতেও অসংখ্য কাঁঠাল গাছ রয়েছে। মৌসুম এলেই স্থানীয় ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের কাছ থেকে কাঁঠাল কিনে নেন। বড়বিল ইউনিয়নের গিড়িয়ার পাড় এলাকার চাষি মোস্তাফিজার রহমান বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গাছে প্রচুর কাঁঠাল ধরেছে।
শুরু থেকেই বাজারে ভালো চাহিদা রয়েছে। পাইকাররা বাড়িতে এসে কাঁঠাল কিনে নেওয়ায় বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে না। কাঁঠালের দাম ৫০ টাকা ১০০ টাকা দামে বিক্রি করছি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুবেল হুসেন বলেন, কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এবং পুষ্টিগুণে সমৃদ্ধ।
আরও পড়ুনপরিকল্পিতভাবে কাঁঠাল চাষ সম্প্রসারণ, সংগ্রহ ও বাজারজাতকরণ ব্যবস্থা আরও উন্নত করা গেলে গঙ্গাচড়ার কাঁঠাল দেশের অন্যতম সম্ভাবনাময় বাণিজ্যিক ফল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
স্থানীয় কৃষি বিভাগ ও ব্যবসায়ীদের তথ্যমতে, মৌসুমজুড়ে গঙ্গাচড়া থেকে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ কাঁঠাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাজারে যাচ্ছে। এতে একদিকে যেমন কৃষকের আয় বাড়ছে, অন্যদিকে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
মন্তব্য করুন

_medium_1785245370.jpg)





