রাজশাহীতে চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম উদ্ধার
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দামকুড়া থানার একটি চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাকে উদ্ধার করা হয়।
র্যাব-৫ জানায়, গতকাল সোমবার বিকেলে র্যাবের সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর চৌরাস্তা পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে দামকুড়া থানার অপহরণ মামলার ওই ভিকটিমকে উদ্ধার করে।
র্যাব আরও জানায়, ভিকটিম ও আসামিরা একই এলাকার বাসিন্দা। গত ১০ জুলাই রাত পৌনে ৯টার দিকে ভিকটিম তার মায়ের সাথে বাড়ি ফিরছিলেন। পথে দামকুড়া থানার দেশলাপাড়া বিলসংলগ্ন সড়কে পৌঁছালে মো. সাকিব (২১) ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
আরও পড়ুনপরবর্তীতে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দামকুড়া থানায় মামলা দায়ের করা হলে র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিমকে দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন









