ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০৫:৫৪ পিএম

কুড়িগ্রামে ১১ দিন লোডশেডিং স্থগিত

কুড়িগ্রামে ১১ দিন লোডশেডিং স্থগিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটসহ দেশের বিভিন্ন এলাকায় পূর্বনির্ধারিত পরিকল্পিত বিদ্যুতের লোডশেডিং (সার্টডাউন) সাময়িকভাবে স্থগিত করেছে সরকার।

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিষয়টি গতকাল সোমবার বিকেলে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ প্রধান কার্যালয় থেকে নিশ্চিত করা হয়। পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ প্রধান কার্যালয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার সময় কোনো কেন্দ্রে যেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা সমস্যায় না পড়ে, সে জন্য বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি এবং সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিশেষ করে পরীক্ষাকেন্দ্র এবং কেন্দ্রসংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে থাকবে বাড়তি নজরদারি। প্রয়োজনে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে জরুরি মেরামত টিম।

এদিকে পল্লীবিদ্যুৎ লালমনিরহাট-কুড়িগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ বলেন, ‘গ্রীষ্মকালীন অতিরিক্ত চাহিদা ও জাতীয় গ্রিডের ওপর চাপ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই সময়ের জন্য পরিকল্পিত লোডশেডিং বন্ধ রাখা হয়েছে। তবে কোথাও অনাকাক্সিক্ষত কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানে জরুরি টিম প্রস্তুত থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

কুড়িগ্রামে ১১ দিন লোডশেডিং স্থগিত

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ

ভোলায় ভাড়াবাসা থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

আন্দোলনে মোদির ‘কুরুচিকর’ পোস্টার, শ্রীলেখাকে গ্রেফতারের দাবি