ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০৭:২৩ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে যুবকের আত্মহত্যা

দিনাজপুরের চিরিরবন্দরে যুবকের আত্মহত্যা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নে তপন রায় নামে(৩৬) এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ইউনিয়নের রাজাপুর মাঝাপাড়া গ্রামের কৃষ্ণচন্দ্র রায়ের লিচু বাগানে ঘটনাটি ঘটে। তিনি মাঝাপাড়ার হরিপদ রায়ের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, তপন রায় দীর্ঘদিন ধরে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারছিলেন না। এছাড়াও পারিবারিক অভাব অনটনের কারণে দুশ্চিন্তায় ছিলেন তিনি। এরই জেরে গতকাল মঙ্গলবার সকালে লিচু বাগানের একটি গাছের ডালে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

আরও পড়ুন

পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় সংবাদ দিলে পুলিশ এসে সুরতহাল করে। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে যুবকের আত্মহত্যা

কেরানীগঞ্জে খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে গলা কেটে হত্যা

ট্রাইব্যুনালে ফাইয়াজ হত্যার বিভীষিকা তুলে ধরলেন সহপাঠী

ব্যাটারিচালিত অটোরিকশায় নাকাল রাজধানীবাসী, বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তি

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

শিক্ষার্থীদের ওপর ‘পেলেট গানের’ ব্যবহার কেন: সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ