ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ০৯:৩৭ পিএম

বগুড়ার সোনাতলা পৌরসভার সাড়ে ৩৬ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার সোনাতলা পৌরসভার সাড়ে ৩৬ কোটি টাকার বাজেট ঘোষণা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : আজ সোমবার (২৭ জুলাই) বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরে ৩৬ কোটি, ৫৪ লাখ, ৬৭ হাজার ১৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এরমধ্যে মোট আয় ৩৬ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা ৪১ পয়সা। মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা। উদ্বৃত্ত বাজেট ২৬ লাখ ৮২ হাজার ১৮০ টাকা ৪১ পয়সা।

ওইদিন সকাল ১১ টায় পৌর অডিটোরিয়ামে বাজেট পেশ করেন, পৌর প্রশাসক জুয়েল মিয়া। তিনি তার বাজেট বক্তৃতায় বলেন, চলতি অর্থ বছরে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার ১৬৪ টাকা ৩৯ পয়সা, মোট উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬ টাকা ২ পয়সা। বাজেটে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯২ লাখ ৮৫ হাজার টাকা। মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৩৫ লাখ টাকা।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবির, সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শাহিন মিয়া, পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলা পৌরসভার সাড়ে ৩৬ কোটি টাকার বাজেট ঘোষণা

রংপুরের পীরগঞ্জে বস্তাবন্দি নারী ভিক্ষুকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে দুই দই-মিষ্টির দোকানে জরিমানা

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় বাড়ির পাশে মুরগির সেড নির্মাণ, থানায় অভিযোগ

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

ঢাবির টিএসসিতে ‘ফিমেল জোন:ব্যাখ্যা চায় প্রশাসন