ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ০১:৫৯ পিএম

বিশ্বের যেকোন দেশের চেয়ে অনেক বেশি গোলাবারুদ রয়েছে আমাদের : ট্রাম্প

বিশ্বের যেকোন দেশের চেয়ে অনেক বেশি গোলাবারুদ রয়েছে আমাদের : ট্রাম্প , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ইন্টারসেপ্টরের ঘাটতির খবর সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক সরবরাহ রয়েছেন বলে তিনি দাবি করেন।

রোববার (২৬ জুলাই) দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে অনেক বেশি গোলাবারুদ রয়েছে আমাদের, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি’।

ইরানের সাথে চলমান সংঘাতের সামরিক অভিযানের ফলে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদে মারাত্মক টান পড়তে পারে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা ও গণমাধ্যমগুলো সতর্কতা জারি করেছিল। জর্ডানে ইরানি হামলায় ৩ মার্কিন সেনা নিহতের পর যৌথ বাহিনীর প্রধান ড্যান কেইন এবং সেন্টকম প্রধান ব্র্যাড কুপারও সামরিক হামলার সীমাবদ্ধতা ও মধ্যপ্রাচ্যে মোতায়েন বাহিনীর সুরক্ষার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। তবে ট্রাম্প সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বেশকিছু ছবি প্রকাশ করে মার্কিন সামরিক শক্তি ও আধিপত্যের চিত্র তুলে ধরেন। এসব ছবির একটিতে ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে মার্কিন যুদ্ধবিমানকে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং পেছনে ট্রাম্পের বিশাল প্রতিকৃতি দৃশ্যমান হতে দেখা যায়।

আরও পড়ুন

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক মার্ক ক্যানসিয়ান ও ক্রিস পার্ক জানান যে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ইতোমধ্যে অন্তত ১ হাজার ৫০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে এবং বর্তমানে এর মজুদ ১,০০০টির নিচে নেমে এসেছে। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন যে প্রেসিডেন্টের নির্দেশিত যেকোনো অভিযান পরিচালনায় মার্কিন সামরিক বাহিনীর কাছে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামই বিদ্যমান রয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের যেকোন দেশের চেয়ে অনেক বেশি গোলাবারুদ রয়েছে আমাদের : ট্রাম্প

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ 

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

বগুড়ায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

বিশ্বকাপ ফাইনালের সাতদিন পর খোলা চিঠি স্কালোনির

বগুড়ায় হেরোইন কারবারির যাবজ্জীবন কারাদন্ড