ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ১২:৫৮ পিএম

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : মোজতবা খামেনি

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : মোজতবা খামেনি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন শর্ত সামনে এনেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তেহরান-ওয়াশিংটনের মধ্যে শান্তি চুক্তি হতে হলে আগে লেবাননে ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননের মানুষের প্রতি ইরানের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোজতবা খামেনি এ কথা বলেন। পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া যুদ্ধের অবসান ঘটাতে যেকোনও চুক্তির প্রধান শর্ত হিসেবে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং জায়নবাদী শাসনের আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করার বিষয়টিকে নির্ধারণ করেছে ইরান।’ একাধিক পোস্টে তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, এর সাবেক নেতা হাসান নাসরুল্লাহ এবং ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্যবস্তু দক্ষিণ লেবাননের মানুষের প্রতি সমর্থনও জানান। তিনি বলেন, ‘অত্যাচারিত হলেও শক্তিশালী এই মুজাহিদদের (হিজবুল্লাহ) রক্ষা করাকে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার কৌশলগত দায়িত্ব বলে মনে করে।’

আল জাজিরা বলছে, এমন সময় খামেনির এই বক্তব্য সামনে এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধ এবং নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর খবর প্রকাশিত হচ্ছে।

আরও পড়ুন

চুক্তির প্রথম ধাপে তিনটি ‘পাইলট জোন’ থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা থাকলেও, রোববার লেবাননের সেনাবাহিনী অভিযোগ করেছে, নির্ধারিত এলাকা থেকে সেনা না সরিয়ে ইসরায়েল পুরো প্রক্রিয়ায় বাধা দিচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : মোজতবা খামেনি

শেখ হাসিনাসহ ৪০ জনের বেশি আসামি করে অভিযোগ দাখিল

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২

 বিনামূল্যে বড় পর্দায় দেখা যাবে ‘দেলুপি’

পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম