ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ০১:৩২ পিএম

বিশ্বকাপ ফাইনালের সাতদিন পর খোলা চিঠি স্কালোনির

বিশ্বকাপ ফাইনালের সাতদিন পর খোলা চিঠি স্কালোনির, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি জানান, ফাইনালের পর তার অনুভূতিতে ছিল একসঙ্গে দুঃখ ও আনন্দ, অশ্রু ও হাসি, হতাশা ও শান্তির মিশেল। তিনি আরও বলেন, নিজের স্ত্রীকে তিনি প্রায়ই আর্জেন্টিনা দলের ফুটবলারদের ‘আমার যোদ্ধারা’ বলে উল্লেখ করেন। বার্তার এক পর্যায়ে বিশ্বকাপ চলাকালে সমালোচনাকারীদের উদ্দেশেও মন্তব্য করেন স্কালোনি। তিনি লেখেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কাছ থেকে বারবার কঠিন সমালোচনা সহ্য করতে হয়েছে।’ তার মতে, এসব প্রতিকূলতা অতিক্রম করাই দলের জন্য সবচেয়ে বড় অর্জন এবং সেটিই প্রকৃত ট্রফি।

তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পর্দার আড়ালে কাজ করা কর্মীদের অবদানের কথাও উল্লেখ করেন, যারা প্রতিনিয়ত দলের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে কাজ করেছেন। বার্তার শেষাংশে স্কালোনি লেখেন, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আছে।’ 

আরও পড়ুন

এই বাক্যটিও দ্রুত সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এদিকে, স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আলোচনা নতুন করে শুরু হয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। যদিও তিনি এখনো চুক্তি নবায়ন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দিতে আগ্রহী বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

বিশ্বকাপ ফাইনালের সাতদিন পর খোলা চিঠি স্কালোনির

বগুড়ায় হেরোইন কারবারির যাবজ্জীবন কারাদন্ড

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলায় নিহত ২

আর্সেনালে ইতিহাসে সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হবেন ভিনি! 

রাজধানীর সাভারে ছেলের হাতে বাবা খুন