ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৩:১৪ পিএম

হরমুজ প্রণালিতেও লক্ষ্য অর্জনে ব্যর্থ ওয়াশিংটন : ইরানি সেনাবাহিনী

হরমুজ প্রণালিতেও লক্ষ্য অর্জনে ব্যর্থ ওয়াশিংটন : ইরানি সেনাবাহিনী , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানকে দুর্বল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি। তিনি বলেন, হরমুজ প্রণালিতেও লক্ষ্য অর্জন করতে পারেনি ওয়াশিংটন। খবর : আল জাজিরা

শেখারচি আরো বলেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বিশৃঙ্খল ও অনাকাক্সিক্ষত। যুক্তরাষ্ট্র একটি ‘নতুন কৌশল’ খুঁজছে বলেও মনে করেন তিনি। যুদ্ধ থেকে ওয়াশিংটনের সরে আসার সম্ভাবনা ‘জায়নবাদীদের’ অনুমতির ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, ইরানে প্রায় দুই সপ্তাহ ধরে চলা হামলা বন্ধ রেখে শুক্রবার মার্কিন সামরিক বাহিনীকে নতুন কোনো আক্রমণ না চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস শনিবার এ তথ্য জানিয়েছে। 

আরও পড়ুন

গত ১৩ দিন ধরে বিমান হামলার অনুমোদন দেওয়ার পর ট্রাম্প শুক্রবারের নতুন হামলার পরিকল্পনায় সম্মতি দেননি। তবে এই স্থগিতাদেশ কি সাময়িক, নাকি এটি কোনো বড় নীতির পরিবর্তনের ইঙ্গিত, তা এখনো স্পষ্ট নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস ভারতের

হরমুজ প্রণালিতেও লক্ষ্য অর্জনে ব্যর্থ ওয়াশিংটন : ইরানি সেনাবাহিনী

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে : ইসি সচিব

মাঠে নেমেই নিষিদ্ধ হলেন নেইমার

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ১২

বঙ্গভবন ছাড়লেন সদ্যবিদয়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন