ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ১২:১৫ এএম

নওগাঁয় খালে গোসলে নেমে নবদম্পতির মৃত্যু

নওগাঁয় খালে গোসলে নেমে নবদম্পতির মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার কার্তিহার গ্রামে খালে গোসল করতে নেমে আজ রোববার (২৬ জুলাই) নবদম্পতির মৃত্যু হয়েছে। মৃত নুর ইসলাম মেহেরপুরের এবং সুমাইয়া নওগাঁর বদলগাছীর বাসিন্দা। গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নবদম্পতি নূর ইসলাম ও তার স্ত্রী সুমাইয়া বোনের কন্যা সন্তানকে দেখতে শ্বশুরবাড়ি আসেন।

প্রতিবেশী এমরান ও সুমন জানান, আজ রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে খালে (মরা নদী) গোসল করতে নামে নূর ইসলাম। সেখানে নামার সঙ্গে সঙ্গে নূর ইসলাম ডুবতে থাকলে তাকে বাঁচাতে স্ত্রী সুমাইয়া পানিতে নেমে দু’জনেই ডুবে মারা যায়। খবর পেয়ে গ্রামবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে থানায় অপমৃত্যু একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় খালে গোসলে নেমে নবদম্পতির মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দির চয়ন কুমার হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

রংপুর মহানগরীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩

বগুড়ায় শুরু হচ্ছে সিটি কর্পোরেশনের ফ্যামিলি কার্ড শুমারি

নওগাঁয় প্রথম সুস্বাদু ও সুমিষ্ট আনারস চাষ

বগুড়ায় ধর্ষণচেষ্টা মামলার আসামির জামিন নামঞ্জুর