ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ১১:৪৮ পিএম

বগুড়ায় ধর্ষণচেষ্টা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ায় ধর্ষণচেষ্টা মামলার আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় হাজতি আসামি সোলেমান আলীর (৬৫) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। সে নন্দীগ্রাম উপজেলার বেলঘরিয়া উত্তরপাড়ার মৃত গনি সরদারের ছেলে। আজ রোববার (২৬ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার ওই হাজতি আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল দুপুরে ৬ বছর বয়সী ওই শিশু তার নানীর কাছে যাবার সময় সোলেমান আলী বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে মাঠের মধ্যে নিয়ে জমির আইলে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশুর নানী দেখে ফেললে আসামি পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে ওই শিশু ও তার নানী ঘটনাটি তার মাকে জানায়। ওই শিশুর মা নন্দীগ্রাম থানায় এই মামলা দয়ের করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. মিনার বেগম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ধর্ষণচেষ্টা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ার সাতমাথাকে ঘিরে অপরাধীদের দৌরাত্ম

ভাড়া বাসায় আটকে রেখে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে থানায় মামলা

জবি শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নেতৃত্বে অজয়-বাঁধন

বগুড়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের উদ্বোধন করলেন এমপি বাদশা

দিনাজপুরের নবাবগঞ্জে আমন ধান রোপণ শুরু