ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ১০:২৮ পিএম

নওগাঁর মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

নওগাঁর মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধারকৃত ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম পরিচালিত হয়।

‘জবই বিল ও পাশ্ববর্তী বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’র আওতায় মান্দা ও উথরাইল বিলে মাছের প্রজনন ও জীববৈচিত্র সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন

এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার বেড়জাল এবং ৭টি রিংজাল জব্দ করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল, জেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মোজাফফর হোসেন, অফিস সহকারী জিয়াউল হকসহ মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বগুড়ার দুপচাঁচিয়ায় চোরাই তারসহ ক্রেতা-বিক্রেতা আটক

পে-স্কেল অনিশ্চিত রেখে প্রাথমিকের নতুন নীতিমালার ঘোষণা

বগুড়া সিটি কর্পোরেশনের ১ হাজার ৪শ’ কোটি টাকার বাজেট পেশ

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী